আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

নওগাঁয় দেবিপক্ষের শুভ মহালয়া আগমন ও দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ 

শিমুল হাসান,, (নওগাঁ)  প্রতিনিধি :

 নওগাঁয় আজ দেবীপক্ষের আগমন , শুভ মহালয়া। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ পূজা উৎসব দুর্গাপূজা  উপলক্ষে নওগাঁর মান্দায় পনের গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে, স্ব-উদ্যোগে  প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান সেবাই ধর্মের উদ্যোগে দুই দফায় বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে  সেবায় ধর্মের প্রতিষ্টাতা প্রসাদ কুমার ফনী (রতন ) ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন বাবু বাসুদেব বিশ্বাস ও কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু জগদীশ চন্দ্র প্রামানিক।

সহযোগিতায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসাবে সায়ন চক্রবর্তী, বিল্টু ফনী, দীপা বিশি, অঙ্কিতা ফনী, রিনা বিশি ও তমিজ উদ্দীন। বস্ত্র পেয়ে দুস্থদের মাঝে খুশীর আনন্দ ভরে যায়। মা দুর্গার কাছে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে। উপস্থিত বক্তারা সামর্থবানদের এমন মহৎ কাজে সহযোগিতা করার জন্য সেবায় ধর্মের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

নওগাঁ