আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) ও ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রæপ (ণচঅএ) শ্রীমঙ্গল এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।

অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) শ্রীমঙ্গলের  কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় ও পিএফজি’র সদস্য ও জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শামীম আহমেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অ্যাম্বাসেডর কাজী আসমা, সদস্য  মকসুদুর রহমান ও এম এ রহিম নোমানি প্রমুখ।

ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সংবাদিক ঝলক দত্ত, নান্টু রায়, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পিএফজির সদস্য ছায়ফুর রহমান, নূর মোহাম্মদ সাগর, জুয়েল আহমদ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপের সহসমন্বয়কারী চৌধুরী সিরাজাম মনিরা, সদস্য প্রবীর সিংহ, টিআইবির ইয়েস সদস্য মো: তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার: এছাড়াও একই দাবীতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিএফজি মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার কোÑঅর্ডিনেটর খালেদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, এডভোকেট মোশতাক আহমদ, মো, মাহমুমুদর রহমান,  রুহেল চৌধুরী,আনোয়ার হোসেন দুলাল, বেলায়ত আলী খাঁন জুয়েল, এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, সুলতানা আক্তার, শাহজাদী বেগম, তাপস ঘোষ, রিংকু চক্রবর্তী প্রমুখ।