আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়ে মায়ের হাতে মেয়ে নির্যাতিত

জাফর ইকবালঃ


শ্রীমঙ্গল পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়ে মায়ের হাতে মেয়ে রহিমা বেগম ও ননদ জাসফিন বেগম নির্যাতন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় ননদ জাসফিন বেগম বাদী হয়ে ভিকটিম রহিমা বেগম মা সুমি বেগম (৩৫) ও পিতা আতিক মিয়াকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। মামলার অভিযোগে জানাযায়, দুর সম্পর্কীয় আত্মীয় হওয়ায় গত ৪ মাস পূর্বে সুমি বেগম ও স্বামী- আতিক মিয়াকে তাহাদের পারিবারিক সমস্যার কারনে পঁচিশ (২৫,০০০) হাজার টাকা স্বর্ণালংকার বন্ধক দিয়ে কর্জ দেন। পরবর্তীতে টাকা দেওয়ার নিদিষ্ট তারিখে টাকা ফেরত না দিয়া টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে পনের হাজার টাকা ফেরত দেয়। গত ২৯ সেপ্টেম্বর সময়ে টাকার বিশেষ প্রয়োজনে সুমি বেগমের বাড়িতে গিয়ে টাকা চাইলে। অকথ্য ভাষায় গালি-গালাজ করে এলোপাথাড়ি ভাবে মারধর করে। সুমি বেগম কামড় দিয়ে জাসফিন বেগম ও রহিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভিকটিম রহিমা বেগমের স্বামী কিনাম উদ্দিন বলেন, আমার শ্বাশুরি আমাকে দিয়েও ২ টি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋন তোলে পরে টাকা পরিশোধ করেননি। এখন আমার বোনের সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে পরিশোধ না করে টাকা ফেরৎ চাইতে গিয়ে মারধোরের শিকার হয়েছে। এটার আইনি বিচার হওয়া প্রয়োজন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামকে অভিযোগের বিষয় জানতে চাইলে বলেন, মা মেযেকে মেরেছে! মা তো মেয়েকে মারবে। মেয়েটি অন্যের স্ত্রী বলার পর বলেন, অভিযোগে বিষয় আমি খোঁজ নিচ্ছি।