আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে পর্যটন খাতে বিনিয়োগ করতে গিয়ে খরিদা জমি জব্বর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জাফর ইকবালঃ

শ্রীমঙ্গলে পর্যটন খাতে বিনিয়োগ করে বিপুল আর্থিক ক্ষতির মুখে চট্রগ্রামের বাসন্ধা সেলিম। রেজিস্ট্রারীকৃত খরিদা জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভুগী মোঃ সেলিম মিয়া। শ্রীমঙ্গল প্রেসক্লাবে ১ অক্টোবর মঙ্গলবার সাতগাঁও জামসী গ্রামের মো: সেলিম মিয়া সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, তিনি চট্টগ্রামের বাসিন্দা। শ্রীমঙ্গল শহরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। থ্রী ষ্টার রিসোর্ট প্রতিষ্ঠার জন্য প্রাথমিক প্রস্তুতি নেন। বালিশিরা পাহাড় ব্লক ১ নং মৌজার জেএল নং এস,এ,৭১১০৮, বিএস ৭৩ নং এস,এ খতিয়ান নং ৪৫, আর,এস, দাগ নং ৬৪,৬৩,৩৯ ১২৩ শতক জমি মোঃ জসিম মিয়া গং হইতে দলিল মুলে খরিদ করেন। খরিদ করার পর সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল কর্তৃক ২০২৩-২৪ইং সনের ৫১৩৬নং নামজারী করে নিজ নামে বি.এস ৫৯৪নং খতিয়ান প্রাপ্ত হন। খাজনা পরিশোধ ক্রমে যথারীতি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। জমি খরিদ করার কিছুদিন পর তার জমির পাশের জমির মালিক শ্রীমঙ্গল নিউ মার্কেট এর ব্যবসায়ী আবিদুর রহমান চৌধুরীর সোহেল ক্রয়কৃত ভূমিতে ১শ’ ২৩ শতাংশ জমির মধ্যে ৬৪ নং দাগে ৭৬ শতক ও ৩৯ নং দাগে ১০ শতক মোট ৮৬ শতাংশ লাঠিয়াল নিয়ে জোরপূর্বক জবর দখল করেন। এরপর ভূমির বিক্রেতা মোঃ জসিম মিয়া ও তাকে ভূমি ক্রয় বিক্রয় করার কারণে নানান ভাবে হয়রানী সহ মিথ্যা ১৫৩ টি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সার্ভেয়ার এবং গন্যমান্য সালিশি ব্যক্তিবর্গ সালিশে বসে উভয়পক্ষের ভূমির দলিল দেখে ভূমির ক্রয় সঠিক বলে মতামত দেন। পুলিশ সুপার মৌলভীবাজার ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করে সর্বশেষ শ্রীমঙ্গল পৌরসভায় সেনা ক্যাম্পে গত ১৩ আগষ্ট অভিযোগ দায়ের করেন। ১৪ আগষ্ট উভয় পক্ষকে সেনা ক্যাম্পে ডেকে পাঠান। এদিন উভয় পক্ষের উপস্থিতিতে শ্রীমঙ্গল পৌরসভার সার্ভেয়ারকে দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখার দায়িত্ব দেন। সেনা কর্মকর্তা সাবেক শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় এর বক্তব্য শুনে সেনা কর্মকর্তা জমির দখল ছেড়ে দেয়ার জন্য আবিদুর রহমান সোহেলকে নির্দেশ দেন। জমির মালিকানা যাচাই করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগটি প্রেরণ করেন। আর্মি অফিসার এবং উভয় পক্ষ এসি ল্যান্ড অফিসে হাজির হলে জমির নামজারী খতিয়ান, অনলাইন খাজনা, দলিল দাগ সবকিছু পর্যালোচনা করে জমির মালিক তাকে নিশ্চিত হন। এরপরও আবিদুর রহমান চৌধুরী সোহেল বিভিন্ন মামলার অজুহাত দিয়ে জমি জব্বর দখল করে রেখেছেন। অভিযুক্ত আবিদুর রহমান জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ২৫ দাগের মালিক এবং সেলিম মিয়া ৬৪ দাগের মালিক এ নিয়ে ট্রাইবুনালে মামলা চলছে’ বলে তিনি জানান।