সাহিত্যচর্চা করতে মহৎপ্রাণ হতে হয়
-মোস্তাফিজুর রহমান চৌধুরী
কবিতা, প্রবন্ধ নিবন্ধ, মন্তব্য প্রতিবেদন, গল্প কাহিনী, উপন্যাস রচনা, গান, গজল, গীত, ছড়া, গীতিকবিতা, পত্রপত্রিকা সম্পাদনা, জীবনী রচনা, ভ্রমণ কাহিনি রচনা, ইতিহাস ঐতিহ্য রচনা, গঠনতন্ত্র লেখা, চিঠিপত্র লেখা, দলীল দস্তাবেজ লেখা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বই পুস্তক সব কিছুতেই সাহিত্য নিহিত রয়েছে। তাই সাহিত্য চর্চা করতে মহৎপ্রাণ হতে হয়।
পৃথিবীতে মহান আল্লাহ প্রেরিত যত কিতাব ও পুস্তিকা
রয়েছে সকল কিতাব ও পুস্তিকা সাহিত্যের মান সম্পন্ন। মানব সৃষ্ট যত ধর্মীয় বাণী রয়েছে, সকল কিছু-ই সাহিত্যের মান সম্পন্ন।
যত স্বনামধন্য কাব্য গ্রন্থ, উপন্যাস, গল্প কাহিনী, বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধের বই পুস্তক রয়েছে সকল কিছু-ই সাহিত্যের মান সম্পন্ন।
বিশ্বের সকল খ্যাতিমান জাতি সমূহের যত পত্রপত্রিকায় শিল্প সাহিত্যের মান যত ভালো, সে সব পত্রপত্রিকার সুনামও তত বেশী।
যিনি সাহিত্যচর্চা করেন, তিনি-ই সাহিত্যিক। যিনি কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, গান, গজল, গীত, ছড়া, গীতিকবিতা, পদ্য, পয়ার রচনা করেন, তিনি-ই সাহিত্য সৃষ্টিকারী।
সঠিক সাহিত্যের মান নির্ধারণের জন্য মহান আল্লাহ মানুষের কাছে যেসব আসমানী কিতাব ও ছহিফা বা পুস্তিকা মানুষের কাছে প্রেরণ করেছেন, সেই সব কিতাব থেকে-ই মানুষ ভাষাচর্চা ও সাহিত্যচর্চা শিক্ষা দীক্ষা অর্জন করে সেই সাথে নিজের মেধার প্রকাশ ও বিকাশ ঘটিয়ে নিজ প্রতিভার প্রমাণ দিতে সক্ষম হয়েছে। প্রতিভার বিকাশ ঘটে সাহিত্য চর্চার মাধ্যমে।
যারা যারা সাহিত্য চর্চা করে, যারা কঠোর সাধনা করে রাত জেগে জেগে লেখালেখি করে, তাদের লেখার মান পাঠক মহলে জনপ্রিয় হলে পরে-ই গবেষকগণ সেই সব লেখা নিয়ে গবেষণা করে প্রবন্ধ নিবন্ধ প্রতিবেদন প্রকাশ করেন। তারপরও অনেক অনেক লেখক তাদের জীবদ্দশায় খ্যাতিমান হতে পারেন না।
আমার লেখার শিরোনাম হলো সাহিত্য চর্চা করতে মহৎপ্রাণ হতে হয়। যারা যারা মহৎপ্রাণ হতে পারেন, তারা-ই সমাজের গুণী মানুষের হৃদয়ে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন। যারা যারা একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করেন, একে অন্যকে হিংসা বিদ্বেষ পোষণ করেন, তারা সর্বস্তরের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে পারেন না।
জগতে বাদ মতবাদ রাজনীতি সমাজনীতি নিয়ে মতানৈক্য রয়েছে সুদীর্ঘ কালের। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মতবাদগত ঐক্য এবং পার্থক্য রয়েছে দেশে দেশে। আস্তিক ধার্মিক ও নাস্তিক উগ্রবাদী সম্প্রদায়ের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে স্থানে স্থানে।
কবি তে কবি তে বিদ্বেষ, লেখকে লেখকে বিদ্বেষ পোষণ রয়েছে সু-দীর্ঘ দিনের। রবীন্দ্র-নজরুল যুগেও এসব হিংসা বিদ্বেষ ছিল। তার আগে সুলতান মাহমুদের রাজ দরবারের কবি লেখকদের মধ্যেও ছিল। তারও আগে আরবের রাজ কবি ইমরুল কায়েসেরও শত্রু ছিল। সক্রেটিস এর শত্রু ছিল। রাশিয়ার জাতীয় কবি আলেক্সান্ডার পুশকিনেরও শত্রু ছিল। তবে যাদের শত্রু বেশী ছিল তাঁরাই জগতে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন।
যাদের জনপ্রিয়তা বেশি তারা অবশ্যই মহৎপ্রাণ মানুষ হিসেবে নিজের পরিচয় দিয়ে গেছেন তাদের জীবদ্দশায়। অনেক অনেক লেখক রয়েছেন, তাদের সাহিত্য জ্ঞান ও মেধার ঘাটতি রয়েছে। যারা যারা মহৎপ্রাণ এবং বিনয়ী তারা তাদের মেধার ঘাটতি অন্য কারো কাছে থেকে শিক্ষা দীক্ষা নিয়ে নিজের মেধার ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছেন। আবার যারা যারা অহংকারী হিংসুটে হীনমন্য বদমেজাজী তারা আলোর পথে নিজে-ই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন।
সাহিত্য মানুষকে আন্তরিকতা প্রদর্শন করতে শিক্ষা দেয়। সাহিত্য মানুষকে মানুষের হৃদয়ে ভালবাসার বন্ধন সুদৃঢ় করতে শিক্ষা দেয়। সাহিত্য চর্চা জানা একজন ধর্মীয় নেতা, রাজনৈতিক দলের নেতা, বিজ্ঞানী, গবেষক, পন্ডিত অবশ্যই একটা দেশের একটা জাতির জাতীয় সম্পদ।
জয় হোক শিল্প সাহিত্যের।
মোস্তাফিজুর রহমান চৌধুরীঃ কবি, চেয়ারম্যান- বাংলাদেশ পোয়েটস ক্লাব।






