আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার সদর থানায় অগ্নিসংযোগ  শাজাহানপুরে বগুড়া সদর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার তিন জন আসামিকে গ্রেপ্তার করেছেন বগুড়া সদর থানা পুলিশ। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলমের সঙ্গীও ফোর্স সহ  বৃহস্পতিবার রাত  ৯টার দিকে পুলিশের একটি চৌকষ অভিযানিক দল  উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,  শাজাহানপুর থানার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার মৃত শুকুর আলীর ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ ঝন্টু (৪১), একই এলাকার সোলাইমানের ছেলে মো. মানিক (২৬) এবং চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে  মোঃ বাপ্পী (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াদুদ আলম জানান,   ক্রাইম ডাটা ম্যানেজমেণ্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে জানা গেছে সন্ত্রাসী ঝন্টুর বিরুদ্ধে ০২ টি হত্যা, ০১ টি অস্ত্র, ০২ টি নাশকতা, ০২ টি চাঁদাবাজিসহ মোট ১২ টি মামলা। অপর আসামী মোঃ মানিক এর বিরুদ্ধে ০২ টি চাঁদাবাজিসহ মোট ০৩ টি মামলা এবং বাপ্পীর বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তার করায় সংশ্লিষ্ট এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছে।