আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের জুড়ীতে – মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে

জালালুর রহমান: জেলার জুড়ীতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় প্রতিমা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা। এখন তাদের দম ফেলার সময় নেই। গত বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার দিন গণনা মহালয়ার দিন থেকেই শুরু হয়। এই শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাতভর চলমান প্রতিমা তৈরীর কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরী করছে প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছে জুড়ীতে প্রতিমা তৈরী শিল্পীরা। উপজেলার একাধিক মনড-পে গিয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরীর কারিগরদের তারা কাঠ, বাঁশ, সুতা, খড়, কাদামাটিসহ প্রতিমা তৈরীর উপকরণ দিয়ে তাদের নিখুঁত হাতের কারুকার্যে তৈরী করছে প্রতিমা উল্লেখ্য রংঘের কাজও চলমান। তাছাড়া আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তাই সময় ঘনিয়ে আসায় কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে এরজন্য সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে তাদের, মৃৎশিল্পী আচার্য বলেন আমাদের কাজ করতে খুবই আনন্দ হয়। জুড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি বিমল চন্দ্র মোদক জানান, এবার আমরা আলোকসজ্জাসহ শান্তিপূর্ণভাবে নানা ধরনের আয়োজনে পূজা সম্পন্ন হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে উপজেলা মধ্যে সর্বজনীন ৬৪ টি, ব্যক্তিগত ৩ টিসহ মোট ৬৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু এবং (১৩ অক্টোবর) বিজয়া দশমী পুজায় বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।