আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মুহাম্মদ (স.) এর মানহানির প্রতিবাদে  মুসলিম ছাত্র-জনতার মানববন্ধন

 (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে ভারতে রামগিরি ঠাকুর ও বিজেপি নেতা নিতেশ রান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মাসুদ রানা’র সঞ্চালনায় ৩ অক্টোবর দুপুর ২ টায় ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টিন মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মহানবীকে অবমাননার প্রতিবাদে বক্তব্য রাখেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন বেলাল, হাফেজ ইউসুফ আলী হাবিবী, মাওলানা মো. ফারুক হোসাইন, মো;আব্দুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ নোমান প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাফেজ মো. মোস্তফা জামান। বক্তাগণ হুজুরপাক (সা:)এর শানে কোন প্রকার মানহানিকবর বক্তব্য ও তাঁর শানের খেলাপ না করতে ভারত সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন এবং রামগিরি ও নিতেশ রানের ফাঁসির দাবী জানান। সবশেষে সর্বস্তরের জনতার বিপুল উপস্থিতি ঘটলে একটি বিক্ষোভ র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।