আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে  এক ব্যবসায়ী আহত 

 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের খান্দার এলাকায় বাড়ি থেকে ডেকে এনে আবু হাসান (৪৪) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাহত করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে  দুর্বৃত্তরা তার ওপর এই হামলা করে। আহত আবু হাসান শেরপুর উপজেলার সালফা গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে। তবে তিনি খান্দার শহিদনগর মণ্ডলপাড়ায় বসবাস করতেন। আহত আবু হাসান এর স্ত্রী নুসরাত জাহান তানিয়া জানান, শামীম নামে এক ব্যক্তির কাছে তার স্বামী ৫০ হাজার টাকা পেতেন। এই পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে সন্ত্রাসীরা তার স্বামীর দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের চার-পাঁচটি স্থানে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করে দেয়। নুসরাত জাহান তানিয়া আরো জানান, শামীমের নেতৃত্বে প্রায় ৫০ জন সন্ত্রাসী খান্দার শহিদনগর মন্ডলপাড়ায় তার বাড়ির সামনে আসে। এরপর দুজন সন্ত্রাসী তার স্বামীকে বাড়ি থেকে ডেকে বের করে।এরপর তিনি তাদের সাথে যেতে না চাইলে তাকে জোর করে খান্দার বাজারে সুজনের প্রতিষ্ঠানের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বামীকে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করা ছাড়াও মাথায় আঘাত করে চলে যায় সন্ত্রাসীরা । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করে দেয়। তার স্বামী একজন ইন্টারনেট ব্যবসায়ী। তার স্বামী আবু হাসান, শামীম এর কাছে ৫০ হাজার টাকা পেতেন। এই টাকা চাওয়া কে কেন্দ্র করে বিরোধের জের হিসেবে তার ওপর এই হামলা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আবু হাসান জেলা জিয়া পরিষদের সদস্য বলে জানা গেছে। বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই লালন জানিয়েছেন, তার শরীরের চার-পাঁচটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।