আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয়  পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন     

                                                 ## (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় বিধবা নারী উদ্যোক্তার পুকুরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। ৪ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাতের কোন এক সময় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কসবা কুয়ানগর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন দুই বিঘার পুকুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, মৃগেল, সিলভার ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। মাছ মরে ভেসে উঠা দেখে দিশাহারা হয়ে পড়ি। আমি স্বামী হারা এক নারী উদ্যোক্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে এই পুকুরে মাছ চাষ করছিলাম। রাতের অন্ধকারে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছ গুলো মরে যাওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। নাজমিনা বেগম দাবী করে বলেন রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীর ছেলে সারোয়ার শুভ বলেন, পুকুরে বিভিন্ন জাতের প্রায় ৮০ মন মাছ ছিলো। ভেসে উঠা প্রায় ৬০ মন মাছ ৮ লাখ টাকায় বিক্রি করেছি। বাঁকী মাছ তলিয়ে গেছে এবং এলাকাবাসীরাও নিয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কয়েজন ব্যক্তি এ ক্ষতি করতে পারে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন, মৌখিক অভিযোগ জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাছ মারা যাওয়ার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।