আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শিক্ষার্থীদের  সমাবেশে সওজ নির্বাহী প্রকৌশলী সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই

শিক্ষার্থীদের  সমাবেশে সওজ নির্বাহী প্রকৌশলী

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
 
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুর ১টায় নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, সড়ক ও জনপদ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শফিকুর রহমান চৌধুরী, সদস্য দিলোয়ার আহমদ। নিসচা জেলা শাখার সদস্য লোকমান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুল মালিক পোকন, সদস্য আব্দুল হাছিব, আবু জাবের, আবুল কাশেম, মো. মাজিদুর রহমান মাছুম, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, আব্দুস সোবহান আজাদ, রাজিব ঘোষ, শাহীন আহমেদ, মোস্তফা হোসেন সম্রাট, মো. নাছির আছকর আলী, হামিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও জনপদ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। সড়কে চলাচলের সময় সবসময় মনোযোগ সহকালে চলাচল করতে হবে। চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, দৈনিক নির্দিষ্ট সময় ব্যতিত অতিরিক্ত সময়ে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো যাবে না তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ রাস্তার অবকাঠামো ঠিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়ক দুর্ঘনা রোধে নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে নিসচা সড়কে শৃঙ্খলা ফিরাতে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়। নিসচা সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটে স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের যে দাবি জানিয়ে আসছে তা সড়ক ও জনপদ বিভাগ সিলেটের পক্ষ থেকে অচিরেই বাস্তবায়ন করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক অত্যন্ত বিপদজ্জনক জায়গা। সড়কে চলাফেরার সময় সবাইকে সচেতনত হতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে ভবিষ্যৎ তাই এখন থেকে শিক্ষার্থীসহ সকল জনসাধারনকে সড়কের আইন মেনে চলার আহবান জানান। পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তার বিষয়টি যুক্ত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।