আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

হবিগঞ্জে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

উচ্চপর্যায়ে দূর্নীতি বন্ধ হলে দূর্নীতি কমবে স্লোগান ধারণ করে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সদস্যদের নিয়ে মতবিনিময় ও নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ পৌর শহরের চৌধুরীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক ও সংগঠক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

দেওয়ান শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সৈয়দ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহেদ বিন জাফর, হালিমা বেগম, শেখ মোঃ বদর উদ্দিন, ছিদ্দিক আলী, আতাউর রহমান, নাসির উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা ফোরাম পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা শেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পরে ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য হালিমা বেগমের সৌজন্যে হবিগঞ্জের চৌধুরীবাজারস্থ তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ফ্লেভার ফিউশন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উপস্থিত সবাইকে ভূরিভোজন করানো হয়।