আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আমাদের দবির চাচা

আমাদের দবির চাচা

-সৈয়দ মাসুম

দবিরুল ইসলাম চৌধুরী, যিনি দবির চাচা নামে বৃটেনের বাঙালিদের নিকট পরিচিত। তাঁর জন্ম ১ জনুয়ারি ১৯২০ইং সালে। সে হিসেবে উনার বর্তমান বয়স ১০৪ বছরেরও বেশি এতো বেশি বয়সী বৃটিশ বাংলাদেশী অন্য কেউ জীবিত আছেন কিনা আমার বা আমাদের জানা নেই।

করোনা মহামারীকালে দবির চাচা দুইশত হাজার পাউন্ডের বেশি তুলেছেন তার জাস্টগিভিং ফান্ড রেইজিং এর মাধ্যমে তাঁর এই উত্তোলিত অর্থ যুক্তরাজ্য ও বাংলাদেশ সহ পৃথিবীর ৫০টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় ব্যয় করা হয়েছে।

দবিরুল ইসলাম চৌধুরী ১৯৫৭ সালে সিলেট থেকে বৃটেনে আসেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের হয়ে তিনি ফান্ড রেইজ করেছেন।

ব্যক্তি জীবনে দবির চাচা একজন কবি ও গীতিকার। এক হাজারেরও বেশি কবিতা ইতিমধ্য তাঁর প্রকাশিত হয়েছে। এই বয়সেও তিনি স্থানীয় বুকক্লাব এবং কবিতা সংগঠনে সময় ব্যয় করেন। সামাজিক কর্মকাণ্ডে আর মানব সেবার মাধ্যমে তিনি বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।

করোনা মহামারি সময়ে দবির চাচা যেভাবে করোনা আক্রান্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন, বৃটিশ বাংলাদেশীদের কাছে তাঁর এই কাজের জন্য তিনি তাঁদের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়ে গেছেন। একশত চার বছরের বেশি বয়সেও চাচা লাঠি ছাড়া হাঁটতে পারেন, চশমা ছাড়া তেলাওয়াত করেন বা পড়তে পারেন।

পরিবেশবাদী সংগঠন অমরাবতির এবারের মিলন মেলায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে দেশি বিদেশী অনেকেই ছিলেন। বৃটেনের বার্মিংহামের লর্ড মেয়র এবং স্থানীয় এমপি, এক ডজনের বেশি কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক সহ সমাজের অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। কিন্তু সবাইকে ছাড়িয়ে সকলের মধ্যমনি হয়ে উঠেন দবির চাচা।

আমি দবির চাচার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি মানবকল্যাণে তাঁর কাজ আরও অনেকদিন অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি।

সৈয়দ মাসুমঃ বৃটেন প্রবাসী কবি, গবেষক, সম্পাদক- স্ব চিন্তা (লিটল ম্যাগ)।