আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

উপজেলা চেয়ারম্যান আফতাব দুই সহযোগি সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

হাওরাঞ্চলের ওয়াটার লর্ড খ্যাত প্রয়াত জয়নাল আবেদীনের সন্ত্র্রাসীপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব দুই সহযোগি সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার
বিশেষ প্রতিবেদক:
পালিয়ে যাবার পথে প্রয়াত হাওরাঞ্চলের ওয়াটার লর্ড খ্যাত প্রয়াত জয়নাল আবেদীনের সšা¿সীপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব দুই সহযোগি সহ জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
রবিবার মধরাত পরবর্তী সময়ে সুনামগঞ্জ –বিশ্বম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্ট থেকে অপর দুই সহযোগিসহ  ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
রবিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন (বিপিএম) এ তথ্য নিশ্চিত করেন।
আফতাব সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের হাওরের ওয়াটালর্ড খ্যাত প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে। সে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান  আফতাব বিদেশে পালিয়ে যাওয়া সদ্য সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার এমপির ঘনিষ্ট সহযোগি ও উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক।
রবিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়,সুনামগঞ্জ সদর মডেল থানায় নাশকতা মামলা ছাড়াও আফতাবের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। একই সময় সাথে থাকা তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে  আফতাবের ভাগ্নে সজল সিদ্দীকি ও সোহালা গ্রামের আমিনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার সজল ও আমিনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ারা জারি করা ছিল।
আফতাব ও তার সহযোগিদের বিরুদ্ধে সম্প্রতি তাহিরপুর থানায় প্রাণ রক্ষার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী সাধারন ডায়েরি (জিডি) করেছেন।
,সুনামগঞ্জ-০৭.১০.২৪