আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে নিউকো’র নগদ অর্থ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৬০ জন কৃষকের মাঝে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজারের আয়োজনে উত্তর আমেরিকার “নিজেদের উদ্যোগে করি” (নিউকো) সংগঠনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় শমশেরনগরস্থ হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরজাহান সোহারার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার টাকা করে ১৬০ জন কৃষকের মাঝে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

আজমল চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, এহসানা চৌধুরী, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, লেখক, গবেষক ও সমাজ সেবক আহমদ সিরাজ প্রমুখ।

অতিথি শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় কমলগঞ্জের ব্যাপক এলাকার উঠতি আউশ ও রোপিত আমন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। নতুন করে ধানের চারা কেনার সামর্থ্য ছিল না কৃষকদের। কৃষকরা ধারদেনা করে নতুন করে জমিতে আবার আমন ধান রোপন করেছেন। কৃষকদের এ সমস্যার কথা ভেবে উত্তর আমেরিকা প্রবাসীদের সংগঠন নিউকো’র মাধ্যমে ইতিমধ্যে কুলাউড়া ও রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আজ কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চিহ্নিত করে ১৬০ জন কৃষককে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।