আজ-  ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!! «» মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত «» ঈদুল আজহার টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল «» বগুড়া সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন «» কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ

কেএসআরএম এর গুণগতমান মানুষের আস্তা ও বিশ্বস্থতার প্রতীক- দক্ষিণ সুরমায় মতবিনিময় সভায় মোজাম্মেল হক চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

কেএসআরএম এর সিলেট জোন প্রধান এজিএম মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, কেএসআরএম বাংলাদেশের স্থাপত্যশিল্পের গর্বিত অংশীদার। কোয়ালিটি স্টিল মেনোফেকচারিং কেএসআরএম দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড। নির্মাণ কাজে ব্যবহৃত এই রডের গুণগত মানের জন্য সিভিল ইঞ্জিনিয়ার নির্মাণ শ্রমিক ও নির্মাতাদের কাছে আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। এ জন্য সকলের পরামর্শ, সমস্যা নিরসনে কাছাকাছি আসতেই বিভিন্ন জেলা ও উপজেলা পযায়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করি। গুণাগুণ মান ধরে রাখতে সকলের সহযোগিতা অপরিহার্য।

রবিবার (৬ অক্টোবর) রাতে দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সিভিল ইন্জিনিয়ার, ডিলার ও নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে কেএসআরএম এর সিলেট জোন প্রধান এজিএম মোঃ মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন।

কেএসআরএম সিলেট এর সিনিয়র অফিসার মিজান উল হক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জোন ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, মুরাদ মল্লিক, সিনিয়র অফিসার সিতাংশু তালুকদার, কেএসআরএম এর ডিলার সিলাম চকেরবাজারস্থ মেসার্স এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রব, মেসার্স আনোয়ার এন্ড সন্সের স্বত্বাধিকার মোতাহির হোসেন জুনেদ, মেসার্স লিংকন এন্ড বাদার্সের স্বত্বাধিকারী সৈয়দ বার জাহান, মেসার্স আরেফা এন্ড সন্সের স্বত্বাধিকারী মোঃ মালেক উদ্দিন, আর্কিটেক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ। পরে রাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।