আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের জুড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জুড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দের উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শন করা হয়েছে। এসময়ে তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানান ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে সকলকে উদ্বুদ্ধ করেন। গত (৪ অক্টোবর) থেকে জুড়ী উপজেলার বিভিন্ন প্রান্তের যৌথ (সামাজিক প্রতিষ্ঠান) ও পারিবারিক মন্ডপসমূহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই পরিদর্শন কার্যক্রম চলমান। এসময়ে তারা পরিদর্শনকৃত প্রতিটি মন্দিরের পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রাসঙ্গিক নানান বিষয়ে আলাপ করেন এবং যথাসাধ্য পাশে থাকবার অঙ্গীকার করেন। বিপ্লবকে সুসংহত রাখতে, একটি বৈষম্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে সনাতনী সম্প্রদায়কেও পাশে থাকার অনুরোধ করেন। এ সময়ে তারা পূজার নানান তথ্য সরবরাহ এবং প্রাসঙ্গিক প্রয়োজনে ইনফো সেল হিসেবে ০১৭২০-০৬২১৯৭ নাম্বারটি প্রদান করেন। ধারাবাহিক পরিদর্শন কর্মসূচিটি পরিচালনা করেন ওসমান গনি, টিআর রাজিন, মাহদি হাসান রাফী, নাঈম আহমদ, রিয়াদ রহমান, সুবিক পাল, আল মুর্শেদ, সায়মন খান প্রমুখ।