আজ-  ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত «» আউশক্ষেত ও শাকসবজি ক্ষতিগ্রস্তকমলগঞ্জে নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি «» শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর «» তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে «» মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক। «» দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব «» কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত «» মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ «» বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

নওগাঁ মান্দায় মাদক সেবনের দায়ে তিন জনের কারাদণ্ড

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় গ্রেপ্তার তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লায়লা আঞ্জুমান বানু। এর আগে মাদকসেবন অবস্থায় ৮নং কুসুম্বা ইউপির ছোট বেলালদহ গ্রামের আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে রাজু আহমেদ (২৪), বড় বেলালদহ গ্রামের মৃত ছিবার উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও মান্দা সদর ইউপির ঘাটকৈর গ্রামের তহিদুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩০) কে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের   উপ-পরিদর্শক শাহীন শওকত বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী এসব অভিযান চলমান থাকবে।