আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বাদ মাগরিব চন্ডিপুলস্থ অফিসে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠকে অতিথি ছিলেন জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আবদালের পরিচালনায় বৈঠকে ত্রৈ-মাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, অবশিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড শাখা পূণর্গঠণে জোর তাগিদ প্রদান এবং আগামী ১৯ অক্টোবর শনিবার মোগলাবাজার ইউনিয়ন শাখার গণসমাবেশ ও ২৬ অক্টোবর শনিবার জেলা ও মহানগরীর গণসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, আহমদুর রহমান সাদিক, এনামুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান, বিলাল আহমদ, খালেদ হোসাইন, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।