আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

লন্ডনে মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের ইন্তেকাল

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া নিবাসী, কদমতলী পয়েন্ট জামে মসজিদের সাবেক ইমাম, পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের সত্ত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশে আসার কথা রয়েছে। মরহুমের নামাজের জানাজা সময় লন্ডন থেকে লাশ দেশে আসার পর জানানো হবে। মরহুমের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় পুত্র ডাঃ মোহাম্মদ আলী বাবুল সকলের কাছে দোয়া কামনা করেছেন।