আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপে মহানবমীতে বস্ত্র বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপে মহানবমীতে অর্ধশতাধিক হিন্দু-মুসলমান নারী-পুরুষদের মাঝে শাড়ি-কাপড় ও ধুতি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) মহানবমীর বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে স্বর্গীয় মহানন্দ দেব, রেনুকাবালা দেব এবং তদীয়পুত্র মাস্টার অরবিন্দ দেব ও প্রকৌশলী অচিন্ত্য কুমার দেব এর স্মৃতিরক্ষার্থে এ বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ২নং ভুনবীর ইউনিয়ন শাখার সভাপতি অশোক দেবের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার।

পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপ পূজা পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি সমীর দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল চন্দ্র পাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুকুর রহমান, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক সারা বাংলা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া, ভুনবীর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ ছালেক মিয়া, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হালেমা খাতুন, পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপ পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈকত দেব, তরুণ সমাজসেবক মোঃ শামীম আহম্মেদ রুবেল।

এসময় পাত্রিকুল সার্বজনীন শ্রীশ্রী দূর্গাবাড়ি মান্ডপ পূজা আয়োজকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ মহানবমীতে মান্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।