আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উস্কানিমুলক বক্তব্যে অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গলের বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উস্কানিমুলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আরেক বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌর সভার সাবেক মেয়র মো: মহসিন মিয়া মুুধ।

রবিবার দুপুরে মহসিন মিয়া মধু’র ডাক বাংলা রোডস্থ মহসিন নিবাসে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মহসিন মিয়া মধু জানান, গত শনিবার রাতে শ্রীমঙ্গলে উপজেলার খাইছড়া চা বাগানে দুর্গা মন্ডপসহ বিভিন্ন চা বাগানে পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন হাজী মুজিবুর রহমান। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নাম ভাঙ্গিলে উপজেলার রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ ঘোয়ালা ও সাতগাঁ ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখুসহ এই তিন চেয়ারম্যানের বিরোদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দুর্গোৎসব চলাকালে সনাতন হিন্দু ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মাধ্যে আতংক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। তিনি হাজি মুজিবের এহন হুমকির কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন তাঁর নিকট অভিযোগ নিয়ে এসছেন। তিনি একজন বিএনপি’র কর্মী হিসাবে হাজী মুজিবের এমন কর্মকান্ডেতীব্র নিন্দা জানান।
এছাড়াও তিনি দাবী করেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অসাম্প্রাদায়িক চেতনার বিশ^াসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা তার হাত ধরেই দলটিতে এদেশের সকল ধর্ম, বর্ণের মানুষের সমাগম ঘটেছে। তিনিএ সংবাদ সম্মেলনের মাধ্যমে হাজী মুজিবের এহন অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান হাজী মুজীব বলেন, মহসিন মিয়া মধূ ফ্যাসিষ্ট্র আ,লীগের দালালী করে দীর্ঘ ১৫ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন মধু মিয়া আ,লীগের দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য তৎপর। তিনি হিন্দু বা সনাতনধর্মাল্বীদের বিরুদ্ধে কোন কথা বলেননি। তিনি দুর্ণীতিবাজ চেয়ারম্যানদের বিরোদ্ধে কথা বলেছেন। যারা এই গেল ১৫ বছর অন্যায় করছে, দুর্নীতি ও লুটপাট করেছে এবং বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা করেছে