আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর  মৃত্যু

(প্রতীক ছবি) 

 (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড় জেলার সারিয়াকান্দিতে গলায় ফাঁস লেগে  স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিমা আক্তার  খেলার ছলে  গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত

ফাহিমা (১০) দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯ টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)  জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সে মার যান। আইনি প্রক্রিয়া শেষে  মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু  মামলা হয়েছে।