সংবাদ বিজ্ঞপ্তি
দুদক সংস্কারে করণীয় সম্পর্কে অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ জানাতে দুদক সংস্কার কমিশনকে ৩০ অক্টোবরের মধ্যে ইমেইল করুন
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪: বিদ্যমান দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকর্তৃক গঠিত দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন আগ্রহী সকলের অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ জানতে আগ্রহী।
দুদক সংস্কারে করণীয় বিষয়ে পরামর্শ এই ঠিকানায় acc.rc2024@gmail.com ৩০ অক্টোবরের মধ্যে জানাতে অনুরোধ করা হচ্ছে।
দুদক সংস্কার কমিশনকে সহযোগিতার জন্য নিচের বার্তাটি টেলিভিশন স্ক্রলে প্রচারের জন্য বিনীত অনুরোধ করছি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ দুদক সংস্কার কমিশনকে ইমেইলে ৩০ অক্টোবর ২০২৪ এর মধ্যে জানান, ইমেইল- acc.rc2024@gmail.com।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, টিআইবি
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org






