আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় কৃষি অর্থনীতি ফসল মরিচ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়ায় কৃষি অর্থনীতি ফসল মরিচ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

 (বগুড়া) প্রতিনিধি : উত্তর জনপদের শস্য ভান্ডার নামে খ্যাত বগুড়া। এবার বগুড়া জেলার সোনাতলায় এবার ১৭৬০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও এই উপজেলার কৃষকেরা বেশি পরিমাণ জমিতে মরিচ চাষ করেছে। গত বছর ১৩২৬ হেক্টর  জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ মরিচ চাষ হয়েছে। এবারও টার্গেটের চেয়ে প্রায় সাড়ে ৫শ’ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা  গেছে, সোনাতলা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে কৃষক আগাম জাতের মরিচের চারা উৎপাদন ও পরিচর্যা শুরু করে দিয়েছে। গতকাল সোমবার উপজেলার তেকানীচুকাইনগর, খাবুলিয়া, জন্তিয়ারপাড়া, ভিকনেরপাড়া, মহেশপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে কৃষকদের মরিচ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এ বিষয়ে বগুড়া সোনাতলর বাওলা এলাকার কৃষক শামসুল রহমান জানান।  তার পৈত্রিক ৭ বিঘা জমিতে হাইব্রিড বিজলী ও বিজলী প্লাস জাতের মরিচের চাষ করেছেন। পাকুল্লা এলাকার শামছুল হক বলেন, এবার তিনি চরের ৬ বিঘা জমিতে সনিক ও বিজলী ২০২০ জাতের মরিচ চাষ করেছেন। কর্পূর এলাকার কৃষক তোজাম্মেল হক দৈনিক করতোয়া’কে বলেন, এবার তিনি সাড়ে ৫ বিঘা জমিতে দেশীয় জাতের কারেন্ট মরিচ চাষ করেছেন। তবে চরাঞ্চলের কৃষকেরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কোমড় বেঁধে মরিচ চাষে ঝুঁকে পড়েছে। চরাঞ্চলে শতশত বিঘা জমিতে এবার বিভিন্ন জাতের মরিচ চাষ করা হয়েছে। ওই এলাকার কৃষকেরা বলেছেন, তারা মরিচ উৎপাদন ও বিক্রি করে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চান। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান।  মরিচ একটি অর্থকরী ফসল। তিনি আরো জানান প্রতিবছর টার্গেটের চেয়ে বেশি পরিমাণ জমিতে মরিচ চাষ হয়। এখানে সনিক, বিজলী, বিজলী প্লাস, কারেন্ট ও দেশীয় জাতের মরিচ চাষ হয় সবচেয়ে বেশি। কৃষক মরিচ উৎপাদন করে পারিবারিক চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করে মোটা অংকের অর্থ ঘরে তুলতে পারে। তাই এই ফসলের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে কৃষক।