আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সমাজে গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে- দক্ষিণ সুরমায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক এম. আহমদ আলী

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসা দরকার। সমাজে গুণী ব্যক্তিদের সকল ক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। তাহলেই গুণী ব্যক্তিরা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।

রবিবার (১৩ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে বৈশাখী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ সোহেল রানাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী উপরোক্ত কথাগুলো বলেন।

বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ইউরোপের স্টাফ রিপোর্টার (সিলেট) আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ, শিক্ষক নেতা, এম এ আলী জালালাবাদী, আগামী সিলেট টিভির পরিচালক ফখরুল ইসলাম শান্ত, সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মনজুরুল আলম।

বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহেদ আহমদ শান্ত।

যুব সংগঠক ইরফানুল হক চুনুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিম আহমদ খান, নির্বাহী সদস্য নাহিদুর রহমান দিপু, মইনুল ইসলাম ইরন, সজীব আহমদ জয়।