আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে পুরুষ মহিলাসহ দুই জনের মৃতদের উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে পুরুষ মহিলাসহ দুই জনের মৃতদের উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পুরুষের পরিচয় পাওয়া গেলেও মহিলার  লাশে পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কালিঘাট চা বাগান ও ডলুবাড়ী এলাকার পৃথক পৃথকস্থান থেকে এ দুটি মৃতদেহ উদ্ধার।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় দাড়ালো ছুরির দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।

নিহতের ছোটভাই আবুল বাসার জানান, তার ভাই আবুল খায়ের গতরাত ১১ টা থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খবর পান কালিঘাট চা বাগানের ১১ সেমশন থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে দেখেন তার ভাইয়ের লাশ। তিনি আরো জানান, তার ভাইকে হত্যা করে টমটমটি নিয়ে গেছে হত্যাকারীরা। এছাড়াও পরিচয় সনাত্ত না করার জন্য লাশের মুখমন্ডল বিকৃত করে এবং শরীরের বিভিন্ন অংশে দাড়ালো দায়ের কুপ আছে বলে জানান।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মৃতদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত হয়নি।