আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে (ডিএসএস) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

(১৪ অক্টোবর ২০২৪, সোমবার) লন্ডনের হোয়াইট চ্যাপেল সেন্টারে যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে (ডিএসএস) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্বে করেন আখলাকুর রহমান লুকুর ও পরিচালনায় ফেরদৌস শেরদিল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব হাজী আব্দুস সাত্তার, আকিকুর রহমান আকিক, মহিউদ্দিন আলমগীর, শাহ আলম সাহিন চৌধুরী, মোহাম্মদ মুজিব হোসেন, কয়েছ চৌধুরী, নজরুল ইসলাম, শাহ ইমরান হোসেন, আক্তার হোসেন, খালিদ সিকদার, সোহেল মুরাদ, পারভেজ আহমদ, তুহিনুর, আনছার মিয়া, রানা মিয়া, মোহাম্মাদ শাহজাহান, এস.এম ফারুক, আজিজুর রহমান টিটু, লুলু মিয়া, মোহাম্মদ বদরুল ইসলাম, রুহুল আমিন রুহুল, মাহবুবুর রহমান, জুম্মান আহমদ, সিরাজুল ইসলাম এনাম, এম এম আলম লিটন, শেখ নয়ন প্রমুখ।  

সভায় সর্বসম্মতিক্রমে আকিকুর রহমান আকিক সভাপতি, ফেরদৌস শেরদিল সাধারণ সম্পাদক, মকসুদ আহমদ কোষাধ্যক্ষ ও পারভেজ আহমদ সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি প্রশাসনিক এলাকা। দক্ষিণ সুরমা উপজেলা যা ২৯ জানুয়ারি ২০০৫ সালের নিকার-এর ৯১ তম বৈঠকের নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গঠিত হয়। এখানে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি সিলেট রেঞ্জ এর কার্যালয়, সিলেট শিক্ষা বোর্ড ভবন, কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভাগীয় পর্যায়ের সরকারি সকল প্রতিষ্ঠানের দপ্তর এবং সিলেট বিভাগের খাদ্য উৎপাদন বিসিক শিল্প নগরী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা ছাফরা বিল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ
দর্শনীয় স্থান অবস্থিত।

হযরত শাহজালাল (র:) সফরসঙ্গী জিঞ্জির আরকুম শাহ (র:) মাজার, সৈয়দ যাকীর শাহ ফাতিমী মাক্কী (র:) মাজার, শাহ দাঊদ কুরেশী (র:) ও শেখ হরমুজউল্লা সয়দা (র:) মাজার, হযরত শাহ তৈয়ব ছয়লানী (র:) মাজার,  শেখ শাহ্ ফরিদ (রাহঃ) এর মাজার ও একটি প্রাচীণ মসজিদ, আল্লামা আব্দুল মুনইম মনজলালী ছাহেব বাড়ি, জালালপুর জমিদার বাড়ী, অসংখ্য সামাজিক, রাজনৈতিক জ্ঞানীগুণী রয়েছে।

#অবস্থান ও আয়তন: এই উপজেলার সিলেট সদর উপজেলা, দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা, পূর্বে গোলাপগঞ্জ উপজেলা, পশ্চিমে বিশ্বনাথ উপজেলা। এই উপজেলাটি সিলেট জেলা হতে মাত্র ০৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

#প্রশাসনিক এলাকা: দক্ষিণ সুরমা উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ২টি থানার আওতাধীন।
#দক্ষিণ সুরমা থানার আওতাধীন ৬টি ইউনিয়ন: ১নং মোল্লারগাঁও, ২নং বরইকান্দি, ৩নং তেতলী, ৪নং কুচাই,
৫নং সিলাম, ১০নং কামালবাজার
#মোগলাবাজার থানার আওতাধীন ৪টি ইউনিয়ন:
৬নং লালাবাজার, ৭নং জালালপুর, ৮নং মোগলাবাজার, ৯নং দাউদপুর।
#থানা গঠিত: দক্ষিণ সুরমা থানা গঠিত হয় ১৯৮৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ২০০৫ সালে।
#মোগলাবাজার থানা ১১ আগস্ট ২০১১ সালে গঠিত হয়।