সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ মো. জুয়েল মিয়া (২৯) নামের এক যুবক কে আটক করে পুলিশ।
মঙ্গলবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও চা বাগানের ফেক্টরির সমানে থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ জুয়েল কে আটক করা হয়।
আটককৃত জুয়েল মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকা থেকে মিলন রবিদাস নামের এক ব্যক্তির হিরো হোন্ডাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মিলন বাদী হয়ে একটি মামলা দয়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






