আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে সিসিক ও এস এমপি

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ

করবে সিসিক ও এস এমপি

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেট নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ এবং যানজট নিরসনে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ। 

বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি নগরবাসীর নির্বিঘœ চলাচলের স্বার্থে ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ ও নগরীর যানজট নিরসনে মহানগর পুলিশের সহযোগিতা চান। এ সময় সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, একটি বিশেষ অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। সিলেট সিটি কর্পোরেশনকে আরো সেবামুখী করতে এবং নগরবাসীকে হয়রানিমুক্ত সেবা দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সেবা কার্যক্রম আরো গতিশীল করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।