আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

জুড়ীতে পূজামণ্ডপে চাল বিতরণে অনিয়ম,অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

দূর্গাপূজা উপলক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬৮টি পূজামন্ডপে সরকারি বরাদ্দকৃত ৩৪ মেট্রিকটন চাল সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তার যোগসাজসে সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে কম দরে বিক্রির অভিযোগ উঠেছে পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে। এছাড়া আরও অভিযোগ রয়েছে প্রতি মেট্রিকটন চাল ৩৬ টাকা কেজি দরে বিক্রি করায় প্রায় ৪ লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছে ৬৮টি পূজামন্ডপ।

খাদ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে জানা গেছে প্রতি কেজি চালের পাইকারি বাজার মূল্য ৪৮ থেকে ৫৩ টাকা এবং প্রতি কেজি আটার পাইকারি বাজার মূল্য ৩৬ টাকা। আটার দামে চাল বিক্রি করেছে পূজা উদযাপন পরিষদ। এমটাই দাবী সচেতন মহলের।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় জুড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের একাধিক সভাপতি/সম্পাদক অভিযোগ করে জানান, উপজেলার ৬৮টি পূজা মন্ডপে সরকারি ভাবে ৩৪ মেট্রিকটন চাল বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ পায়।

ধামাই চা বাগান পূজা মণ্ডপের সভাপতি রাজেশ রুদ্র পাল বলেন, গত বছরের তুলনায় এবার বরাদ্দ কম পেয়েছি। ১৮ হাজার টাকা করে দিয়েছে। শুনেছি পার্শ্ববর্তী সমনভাগ চা বাগান মণ্ডপে ২১ হাজার টাকা পেয়েছে।

বাহাদুরপুর দূর্গাবাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক অভিন্দ্র দেবনাথ বলেন, ইউএনও অফিসে মিটিংয়ে বলা হয়েছিল চাল দেওয়া হবে। কিন্তু চালের পরিবর্তে ১৮ হাজার টাকা দিছে। প্রতি বছরে এভাবেই তারা টাকা কম দেয়। প্রতিবাদ করেও সুরাহা মিলেনি। 

দক্ষিণ সাগরনাল দূর্গাবাড়ি মন্দিরের সভাপতি মিলন পাল বলেন, পূজায় প্রসাদের জন্য চাল লাগে। টাকার পরিবর্তে চাল দিলে অনেক উপকার হতো।

অভিযোগ অস্বীকার করে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিমল মোদক বলেন, উপজেলার ৬ ইউনিয়নের ৬টি ডিও পূজা উদযাপন পরিষদ ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে মন্ডপগুলোতে চাল বিতরণ করা হয়ে থাকে। এবার চালের পরিবর্তে অনেকে টাকা নিতে আগ্রহী থাকায় বরাদ্দকৃত চাল ৩৬ টাকা দরে বিক্রি করে মন্ডপ প্রতি ১৮ হাজার টাকা দেওয়া হয়। বিমল মোদক বলেন, চাল বিক্রির সময় উপস্থিত থাকলেও টাকা লেনদেনে তিনি ছিলেন না।