আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে অসহায় এক নাবালকের সম্পত্তি ভূমিদস্যু চক্র কর্তৃক দখলের অপচেষ্টায় হামলা

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের এক অসহায় নাবালকের স্বত্ব অপদখলের চেষ্টায় লিপ্ত একদল ভূমিখেকো চক্র।

জানা যায়, সম্প্রতি সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের মোশাইদ আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে সুলতানা বেগমের অসহায় ছেলে মো: জিসান মিয়া (৯) এর একমাত্র মাথা গোজার ঠাই – শেষ অবলম্বন বসতঘরের জমি স্থানীয় সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টি কারী, ভূমি খেকো চক্রের হোতা ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের জ্ঞানেন্দ্র পালের ছেলে ইমন পাল (৩৫), সত্য পাল (৩৪), শুভ্র পাল (৩৬), জতি পালের ছেলে রিশেন্দ্র পাল (৩৮), নিরঞ্জন পালের ছেলে রবেন্দ্র পাল (৩৩), মৃত নাইম উল্যাহর ছেলে জলিল মিয়া (অরফে কুচকর জলিল) (৫০) ও উসমান আলীর ছেলে আং সালাম সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বসত ভিটা ছাড়ার হুমকি দেন।  অসহায় জিসানের মা সুলতানা বেগম বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালেও তৎকালীন আওয়ামীলীগ সরকারের দলীয় দালালদের কারনে বিষয়টির কোন সুরাহা পাননি। এক পর্যায়ে বাধ্য হয়ে চলতি বছরের বিগত ১৯ সেপ্টেম্বর সহকারী জজ আদালত কুলাউড়া চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য স্বত্ব মামলা নং- ২৫০/২৪ (কুলা:) দায়ের করেন।

উক্ত মামলায় ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সন্ত্রাসী গন দল বদ্ধ হইয়া গত ৮ অক্টোবর সকাল প্রায় ১১ ঘঠিকায় জিসানের বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে ওতপেতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে জিসানের মামা মোশাইদ আলীর ছেলে হেলালের উপর হামলা চালালে দৌড়ে সুলতানা বেগমের ঘরে ডুকে প্রাণ রক্ষা করেন হেলাল। এ ঘঠনায় জিসানের মামা, সুলতানা বেগমের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামী করে মৌলভীবাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত একটি পিটিশন মামলা (নং- ২০৪/২০২৪ ধারা: ১০৭, ১১৪, ১১৭ (সি:) (জুড়ী) দায়ের করেন। এ বিষয়ে অসহায়, নাবালক জিসানের সর্বশেষ মাথাগোজার ঠাই হিসেবে বসত ঘর দুবৃত্ত, ভূমিখেকো থেকে রক্ষা সহ পরিবারের নিরাপত্তা কামনা করছেন সরকারের কাছে।