আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্স হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বীর সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য আবু জলিল জুনেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ তরফদার, জিয়া উদ্দিন পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ রুমন আলী,  যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, আব্দুর রহমান রুবেল, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম সরোয়ার চৌধুরী।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।