আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত রুপালী বাংলাদেশের যাত্রা উপলক্ষ্যে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকাকে ‘সত্যকে সত্য’ ও ‘মিথ্যাকে মিথ্যা’ বলতে হবে। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অনিয়ম ও দুর্নীতিগ্রস্থরা যতই শক্তিশালী ব্যক্তিই হোক না কেন? সত্য প্রকাশ থেকে বিরত থাকা যাবে না। রোববার মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে সকালে মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ এসব কথা বলেন। রূপালী বাংলাদেশ প্রত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহবায়ক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাবের সদস্য এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, ইমজার সভাপতি, প্রেসক্লাবের সদস্য, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, প্রেসক্লাবের সদস্য সচিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও নিউজ ২৪ এর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য ইউসুফ আলী, ডা: পরিতোষ দাশগুপ্ত, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ এর সম্পাদক মো.মাহবুবুর রহমান রাহেল, বৈশাখী টিভি প্রতিনিধি ইমন দেব চৌধুরী, যায়যায় দিন ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, আব্দুল কাইয়ুম, দৈনিক জনতা প্রতিনিধি হাসান আহমদ, নতুন দিন প্রতিনিধি জুবায়ের আহমদ, বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন, জাফর ইকবাল, ক্যামেরাপা শাহরিয়ার সাকিব , টিটু আহমদ, । ৩৬ জুলাইয়ে সকল শহিদদের স্মরনে নীরবতা পালন ও আহতের দ্রæত চিকিৎসার জন্য তাগিদ দিয়ে বক্তরা বলেন, সকল বাধাঁকে উপেক্ষা করে সঠিক সংবাদ প্রকাশ করতে পারলে, বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভ‚মিকা পালন করতে পারবে রুপালী বাংলাদেশ। পত্রিকাটি দেশ ও দেশের মানুষের কথা বলুক এই প্রত্যাশা আমাদের।