আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার জেলা জিয়া মঞ্চ’র আহবায়ক কমিটি গঠিত

  নিজস্ব প্রতিবেদক।।

 মৌলভীবাজার জেলা জিয়া মঞ্চ’র আহবায়ক  কমিটি গঠিত হয়েছে। জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম  এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল এই  আহবায়ক কমিটি অনুমোদন করেন।

মোঃ ইলিয়াস কবির শাহীনকে আহবায়ক ও ছাব্বীর রহমানকে সদস্য সচিব করে ২১জন যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত আহবায়ক কমিটি  কেন্দ্রীয় নেতৃবৃন্দ,

মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও মৌলভীবাজার জেলা জিয়া মঞ্চ’র সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক, মৌলভীবাজার জেলা  কৃষকদলের সদস্য সচিব, মোঃ মোনাহিম কবিরকে কৃতজ্ঞতা, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।