আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে হত্যার শিকার টমটম চালক আবুল খায়েরর ছিনতাইকৃত টমটম উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যার শিকার টমটম চালক আবুল খায়েরর ছিনতাইকৃত টমটম টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলা কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও মনিপুরিপাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা হইতে ভিকটিমের নিকট হইতে ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার টমটম চালক আবুল খায়ের কে হত্যার অভিযোগে রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত রুবেল উপজেরার আশিন্দ্রোন ইউনিয়নের তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)তৌকির আহমেদ আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করিয়াছে। ঘটনার সহিত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এসময় পুলিশ হত্যার কান্ডে জড়িত চাকুসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।