আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা 

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে ধরে  জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে। নিহত ব্যক্তি

ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোবাস্বীর হোসেন (১২) স্থানীয় মাদরাসার ছাত্র।  হত্যাকারী জেঠাত বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই। স্থানীয়রা জানায় ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাস্বীর জেঠাত বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে নাবলে নিয়ে খেলা করছিল, ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে নিজঘরে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এবং পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িত নাবিল কে  আটক করে থানায় নিয়ে আসেব । বগুড়া গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জেঠাত ভাই নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারন উদঘা করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত  এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।