আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

“এক ডোজ এইচপিডি টিকা দিন, জরায়ুর ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ (এইচপিডি) টিকা ক্যম্পেইন উপলক্ষে চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার গ্যান্ড সুলতান ট্রি রিসোট হলরুমে ইউনিসেফ সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে বাংলাদেশ ট্রি এসোসিয়েশন সিলেট শাখার চেয়ারম্যান জি,এম শিবলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ হেলথ অফিসার ডাঃ মীর্জা এলাহী।

অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ অফিসের এইচপিডি টিকা ক্যাম্পেইন কন্সালটেন্ড শেখ আলী হায়দার আজম, ইউনিসেফ সিলেট অফিসের চীফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ ইসলাম, বাংলাদেশ ট্রি এসোসিয়েশনের লেবার স্বাস্থ্য ও ওয়েলফেয়ার উপ-কমিটির আহবায়ক তাহসীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার উপ-পরিচালক ফারুক আলম।

বক্তারা বলেন, জরায়ুর ক্যান্সার প্রতিরোধ এইচপিডি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত. নিরাপদ ও কার্যকর। এই দিবসটিতে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী এবং স্কুলে যায়না এমন ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী জাতীয় এ দিবসটির কার্যক্রম চলবে।