আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে অসহায় নারীর চুরি হয়ে যাওয়া সিএনজি উদ্ধারের নামে টাকা আত্মসাৎ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হয়ে যাওয়া সিএনজি আটোরিক্সা উদ্ধারের নামে কতেক পরিবহন শ্রমিক নেতারা এক অসহায় এক নারী থেকে প্রায় পৌনে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে উপজেলার শংকরসেনা এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে লাইলি বেগম (৩৮) এক সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন।

লাইলি সংবাদ সম্মেলনে জানান, কিস্তিতে ৬ লক্ষ টাকার একটি সিএনজি অটোরিক্সা গত বছরের ১৮ অক্টোবর চুরি হয়ে যায়।
বিষয়টি তিনি প্রথমে উপজেলার উদনাপার এলাকার আবরু মিয়ার ছেলে ও সিএনজি উপজেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তুর্কিকে (৫০) জানান। তখন তিনি তাকে জানান, চোর চক্র এভাবে সিএনজি চুরি করে এবং তাদের কাছ থেকে সিএনজি উদ্ধারে তাদের অভিজ্ঞতা আছে এবং তারা এর আগেও বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সিএনজি উদ্ধার করে দিয়েছেন। তারা এটা উদ্ধার করতে পারবেন বলে জানান। তিনি আরো শর্ত দেন লাইলি বেগম কে, যে এব্যাপারে পুলিশকে যেন না জানানো হয়।
এসময় সালাউদ্দিন তুর্কির সাথে আরও যোগ দেন সুরমা ভেলী  এলাকার রজব আলীর ছেলে ও আব্দুল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল্লা (৫২) ও হবিগঞ্জ রোড সিএনজি ২৩৫৯ গ্রæপ পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. কাইয়ুম মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, প্রথমে সালাউদ্দিন তুর্কির চোর চক্রের সাথে যোগাযোগের জন্য হবিগঞ্জ যেতে তার কাছ থেকে ৫ হাজার টাকা নেন।

পরের দিন তারা আমাকে জানান আমার সিএনজিটি পাওয়া গেছে,তবে চোর চক্র নাকী তিন লক্ষ টাকা দাবী করেছে। তিনি ধার-দেনা ও সুদ  করে বিগত বছরের ২৮ অক্টোবর তারিখে উল্লেখিত ব্যক্তিদের নিকট নগদ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পরিশোধ করেন। এসময় সালরাউদ্দিন তুর্কি তার নিকট থেকে সিএনজির চাবি ও ডকুমেন্ট নিয়ে যান। কিন্তু আজ পর্যন্ত তারা সিএনজি ও টাকা কোন কিছুই ফেরত দেন নাই।

এ বিষয়ে একাধিক শালিশ বৈঠক ও থানা পুলিশের নিকট অভিযোগ করলেও তিনি কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে পরিবহ শ্রমিক নেতা সালাউদ্দিন তুর্কি নিজ হাতে গুণে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিএনজি উদ্ধারের কথা বলে নেয়ার কথা স্বীকার করলেও, চোর চক্র টাকা হাতিয়ে নিয়েছে এবং লাইলি বেগমের ভাই টাকা দিয়েছে বলে দায় অস্বীকার করার চেষ্টা করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গলর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অভিযোগ এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত সহায়তা করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে লাইলি বেগমের দুই ফুফাতো বোন শিক্ষানবিস আইনজীবি সুফিয়া বেগম ও রওশনরা উপস্থিত ছিলেন।