খামাখা ভারতবিদ্বেষী হয়ে লাভ নেই
-মোস্তাফিজুর রহমান চৌধুরী
পাকিস্তানের সিংহভাগ মুসলমান ভারতীয় বংশদ্ভূত ৪৭ এ ভারত থেকে পাকিস্তানে এসে বসবাসকারী! এবং তাদের আত্মীয় পরিজন এখনো ভারতে রয়েছে।
আমাদের বাংলাদেশ যখন পূর্বপাকিস্তান ছিল! তখনকার সময়ে সরকারের কর্মকর্তা কর্মচারীদের সিংহভাগ ছিল কলকাতার এবং তারা এখনো রয়েছে বহাল তবিয়তে বংশ পরম্পরায়।
ভারতের শিক্ষিত বড় বড় কর্মকর্তা কর্মচারী বেশীরভাগই বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। তারা ৪৭, ৬২ সহ বিভিন্ন সময়ে সুযোগে ভারত গিয়ে ভালো ভালো সরকারি, আধা সরকারি পোস্টে চাকরিতে ছিলেন এবং কিছু কিছু রাজনীতি চর্চা করেছেন। তাই ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে একটা গভীর আন্তরিকতা রয়েছে বাংলাদেশের মানুষের সাথে।
ভারতের বুকে সিংহল দ্বীপে আদম আঃ এর আগমন এবং সেখানে-ই তাঁর মাজার রয়েছে। হযরত শিষ আঃ এর মাজারও ভারতের অযোদ্ধার গহীন জঙ্গলে বিদ্যমান। পূর্ব এশিয়ার প্রখ্যাত সুফি বুজুর্গ ও আউলিয়া হযরত খাজা মাঈনুদ্দীন চিশতী রহঃ এর মাজার শরীফ রাজস্থানের আজমীর শহরে। ইত্যাদি বিভিন্ন কারণে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটা গভীর সাংস্কৃতিক ও সামাজিক সুসম্পর্ক গঁড়ে উঠেছে, যা সবাই রক্ষা করে চলে।
ভারত পাকিস্তানের মধ্যে যেমন ব্যবসা বাণিজ্য চলে, তেমনি বাংলাদেশ ও ভারতের মধ্যেও ব্যবসা বাণিজ্য চলে দেদারসে। ভারত, ভারতীয় উপমহাদেশে তাঁর আধিপত্য বিস্তার করে রেখেছে দীর্ঘকালব্যাপী! বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা ও পাকিস্তানের অনেক অনেক বিষয়েই পরোক্ষ এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করে ভারত। যার বিস্তারিত লিখতে গেলে কয়েক পৃষ্ঠা লিখেও শেষ হবে না।
বাংলাদেশের অভ্যন্তরে অনেক অনেক রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। অনেক বিষয়-ই ভারতের হয়তো বা
জানা ছিল, কিন্তু কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি ভারতকে।
আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অবশ্যই ভারতের জানা ছিল। কিন্তু অন্ধ বধির লোকেরা বলবে; এ কি বলেন? বিগত শেখ হাসিনা সরকারের কিছু কিছু মন্ত্রী এমপি আগেভাগে পরিস্থিতি আঁচ করতে পেরে শেখ হাসিনার আগে-ই দেশ ছেড়ে পালাতে আরম্ভ করেছিল।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন না হলেও আরো ছয় মাস টিকে থাকা সম্ভব হতো না! কারণ, রাষ্ট্রীয় তহবিল শূন্য! এবং তা ভারত ও চীন ভালো করে-ই জানতো!
ভারতের একটা শক্তিশালী নেটওয়ার্ক না থাকলে কি শেখ হাসিনাকে ভারতে পাঠানো সম্ভব হতো? ভারত হাসিনা, খালেদা, ইউনুস বুঝে না! ভারত বুঝে, তার ব্যবসা বাণিজ্য! তার দেশের নিরাপত্তা!
যখন বাকশাল কায়েম করলে তার দেশের জন্য হুমকি বুঝতে পারলো এবং বঙ্গবন্ধুর কথাবার্তায় বাংলা, বিহার, উড়িষ্যার গঁন্ধ খুঁজে পেলো, তখন ভারত গ্রীণ সিগনাল দিয়ে-ই দিলো! যখন তালপট্টি দ্বীপ নিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান বললেন- বাংলাদেশের দশ কোটি লোকের বিশ কোটি হাত আছে! তখন-ই গ্রীণ সিগনাল দিয়ে দিয়েছিল!
যারা যারা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন, তারা কি জানেন? ভারত এই অভ্যুত্থান এর পক্ষ ছিল কি না? ভারত ছাড়া বাংলাদেশ সত্যি-ই অচল! ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের মতো ক্ষুদ্র দেশের খাদ্য শস্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মেশিনারি পার্টস, ঈদের গরু আমদানি করা সম্ভব হবে না।
ভারতের গ্রীণ সিগনাল নিয়েই ছাত্র জনতা আন্দোলন করে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে! এবং বর্তমান সময়েও ভারত বাংলাদেশের পক্ষে রয়েছে! এ সব জটিল দর্শন অনুধাবন করা ধুমপাবলিকের পক্ষে সম্ভব হবে না, দূরদর্শী লোকেরা অবশ্যই বুঝতে সক্ষম।
আগামীতে যারা যারা-ই বাংলার মসনদে আসীন হবেন, তাদেরকে অবশ্যই ভারতের আশীর্বাদ নিয়ে চেয়ারে বসতে হবে। ভারত আর কিছু করুক না করুক বাংলাদেশকে আমেরিকার কলোনি হতে দিবে না! বাংলাদেশের বুকে আমেরিকার ঘাঁটি হোক, তা পছন্দ করে না ভারত, চীন এবং রাশিয়া!
বাংলাদেশ-ভারতের মধ্যে সাম্য-সম্প্রীতির বন্ধন চাই। জয় হোক বাংলাদেশের সকল মানুষের।
মোস্তাফিজুর রহমান চৌধুরীঃ কবি, কলামিস্ট, চেয়ারম্যান- বাংলাদেশ পোয়েটস ক্লাব ও জাতীয় পরিষদ সদস্য- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জাসদ-রব।






