আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

টেকসই কৃষির অগ্রযাত্রায়কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে দু’শতাধিক কৃষকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।
অনুষ্ঠান শেষে উর্মিতরু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে পাচঁশত ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।
এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় চলতি বছর সারা দেশে ৫০ হাজার গাছের চারা বিতরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্বল্পমূল্যে কৃষকদের মাঝে এগ্রোস্যালের মালচিং ফিল্ম বিক্রয়ের পাশাপাশি ব্যবহৃত মালচিং ফিল্ম কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ক্রয় করে রিসাইক্লিং করা হবে।