আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কাল যুব জমিয়তের সম্মেলন:  সার্বিক প্রস্তুতি সম্পন্ন

 

★

উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা পালনকারী শতবর্ষের প্রাচীন রাজনৈতিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক, দাওয়াতপত্র বিতরণ, বিভিন্ন জেলা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে লিফলেট বিতরণ, পোস্টারিং’সহ সব ধরনের প্রচারণা সম্পন্ন করেছে। সম্মেলন ঘিরে যুব জমিয়ত নেতাকর্মীদের মাঝে বেশ উদ্যোমতা লক্ষ্য করা যাচ্ছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি। সভাপতিত্ব করবেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক। 

জমিয়তের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত যুব জমিয়তের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখবেন। 

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে যুব জমিয়ত নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া’সহ সর্বস্তরের যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইসহাক কামাল।

.