আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে এ্যাকটিভ সিটিজেন গ্রæপ কমিটি গঠন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে এ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে সনাক সহসভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় ও টিআইবি  এরিয়া কোÑঅডিনেটর মো: আবু বক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো: নোমান আহমেদ সিদ্দিকী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য জান্নাতুল আম্বিয়া, কমিটি’র সদস্যদের নাম ঘোষনা করেন সনাক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রােেখন সনাক সদস্য এস এ হামিত, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক মো: মিজানুর রহমান প্রমুখ।

সভায় শাহ কামরুল কে সমন্বয়কারী, পূর্ণিমা কানু ও রাখাল রবি দাশ কে সহসমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় ইয়েস সদস্যসহ টিআইবি শ্রীমঙ্গলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।