আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জেলা প্রশাসকের সাথে উপজেলা পরিষদের মতবিনিময় সভা


উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তির সঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৪ অক্টোবর মৌলভীবাজার উপজেলা প্রশাসন মিলানয়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব ইসরাইল হোসেন বলেন, জেলা উন্নয়নে তিন বৎসর মেয়াদী প্ল্যানের রূপরেখা তৈরী করেছি। এতে বন্যা প্রতিরোধ, কৃষি পুনর্বাসন, পর্যটন,শিক্ষাসহ সামগ্রিক বিষয় উপস্থাপিত করা হয়েছে। শীঘ্রই রূপরেখাটি বিভাগীয় কমিশনারের নিকট প্রেরন করা হবে। তিনি বলেন, বন্যা, পুনর্বাসন,রাস্তাঘাট নিমার্নের লক্ষ্যে পাঁচশত পাঁচ কোটি টাকার পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়েছে। ভালো কিছু করতে হলে দূনীর্তিকে এড়িয়ে যেতে হবে। উপজেলা পর্যায়ে কোনো অনাবাদি জমি রাখা যাবে না। এখানে কৃষির বিকল্প রবিশেষ উৎপাদন করতে হবে। তাহলেই প্রতিটি উপজেলাকে নিয়ে একটি মডেল জেলা তৈরী করা যাবে। আপনারা সর্বস্তরের মানুষকে  এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে তিনটি মনিটরিং টিম টাস্কফোর্স হিসেবে কাজ করছে। এবং ইতিমধ্যেই সুষ্ঠু তদারকির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম ক্রমান্বয়ে কমছে। সভা শুরু হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার তার কাযকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন  প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, বাসসের জেলা প্রতিনিধি ড. সাদিক আহমদ, ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, জামায়াতে ইসলামের সদরের আমীর, ইসলামী আন্দোলনের আহবায়ক প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ট সানজিদা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাশসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ভাঙ্গাচুরা রাস্তা নির্মান, কেন্দ্রিয় বাস টার্মিনাল নিমার্নসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।