(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলা কুন্দগ্রামে ডাকাতির প্রস্তুুতি কালে তিন ডাকাত দলের সদস্যকে আটক করেছেন আদমদীঘি থানা পুলিশ। আদমদিঘী থানা পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার রাত্রি ১১: ৩০ ঘটিকার সময় রাত্রিকালী ডিউটি করার সময় গোপন সমবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার কুন্দগ্রামের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আন্ত: ডাকাত দলের তিন সদস্যকে ডাকাতির বিভন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে। এ সময়ে পুলিশের উপস্থিতিতে অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দ গঞ্জ থানার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯) বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামাণিকের ছেলে নয়ন ইসলাম (২৫) এবং বগুড়া জেলার সদর থানার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নূর আলম (২৪)। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গত ২৫ অক্টোবর রাতে উপজেলার কুন্দগ্রামের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছে গোপনে এমন খবর পেয়ে উল্লেখিত স্থানে আমার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় নিতজনকে আটক করি। অজ্ঞাত আরো কয়েক পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে হাসুয়া, লাঠি, রশি এবং একটি সিএনজি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান ২৫ অক্টোবর রাতে আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করে গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ায় ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ২৬, ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ • ৩৪ বার পঠিত






