আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সান্তাহারে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীদের চরম দুর্ভোগ

 ( বগুড়া ) প্রতিনিধি: বগুড়া  সান্তাহার জংশন স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ৭৩২ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর কারনে আজ শনিবার (২৬ অক্টোবর)  বিকল হয়ে গেলে উত্তর বঙ্গের সাথে প্রায় সাড়ে তিন ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। সান্তাহার রেলওয়ে সূত্রে জানা যায়,  শনিবার সকাল ৯.৫০ ঘটিকায় সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টাটারে গিয়ে ৬৬২৪ নম্বর ইঞ্জিন বিকল হয়ে মেইন লাইন ব্লক হয়ে গেলে প্রায় তিন ঘন্টা যাবত উত্তর বঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। জয়পুরহাট থেকে দাপ্তরিক কাজে রাজশাহী গামী যাত্রী মুসা কালাম বলেন, মেইন লাইনে এতোটা সময় ধরে বিকল হয়ে পরে থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে তারপরেও কারো কোনো তৎপরতা নাই সচল করার। ফিরতি টিকিটসহ পাঁচবিবি থেকে দাপ্তরিক কাজে যাওয়া মাফুজ, তালেব, হাকিম বলেন, এখানেই আমাদের সময় শেষ এখন আমারা কি করবো? সান্তাহার স্টেশনের গ্রেড-১ ওয়ান স্টেশন মাস্টার খাদিজা খাতুন অসুস্থতা জনিত কারণে ছুটিতে থাকায় তিনি বিস্তারিত বলতে পারেননি। এ বিষয়ে এসএম গ্রেড-৪ স্টেশন মাস্টার মাহাবুবা মৌসুমি বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন সকাল ৯.৫০ ঘটিকায় ছেড়ে স্টাটারে গিয়ে ৬৬২৪ নম্বর ইঞ্জিন বিকল হয়ে গেলে কন্ট্রোলকে জানানোর পরে ইশ্বরদী থেকে আসা ৬৬৪০ নম্বরের রিলিফ ইঞ্জিন সংযুক্ত করে তিন ঘন্টা ২০ মিনিট পরে পুনরায় রেল যোগা যোগ স্বাভাবিক করা হয়।