মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার মৌলভীবাজার পৌরসভার সামনে ৩ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেয়া হয় এরমধ্যে ৩৫ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য নেয়া হয়। অন্যান্য রোগীরদের মাঝে চশমা ও ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






