আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

কমলগঞ্জের লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংমদ মদম্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।
আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেননি বা কারো কাছে হিসাব নেই। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে হবে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি ভেঙ্গে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা। এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো: আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।