আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র উদ্যোগে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান


মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র উদ্যোগে ১ম আমন্ত্রণ মূলক আর্ন্তজাতিক রেপিড রেটিং রাউন্ড রবিন লীগ দাবা প্রতিযোগীতা-২০২৪ইং-এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তাওহীদ ইসলাম দাবা একাডেমী কার্যালয়ে গত ২৫ অক্টোবর। তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি সহ-সভাপতি আশিক মোশারফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মাজিদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী। সকালে প্রধান অতিথি হিসাবে দাবা খেলার শুভ উদ্বোধন করেন- মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হানপাতালের ডেন্টাল সার্জন ডা : অঞ্জন ভৌমিক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- ডেন্টাল সার্জন সৈয়দ আজিজুল হক, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা: আবুল হোসেন চৌধুরী, এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রব। খেলায় ১ম স্থান অধিকার অর্জন করেন- রানা প্রতাপ সিং,২য়- টুটুল ধর, ৩য়-আসাদুজ্জামান আহাদ, ৪র্থ- শাহ সাইফুর আলী ও ৫ম স্থান অধিকার অর্জন করেন- সিএম সাইফুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমেদ, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, রিপন আহমদ, খালেদ আহমদ সামির, সাকিব, মোস্তফা মনোয়ার সিফন, সৈয়দ আবু ইকবাল, দাবাড়ু সাহেদ আহমদ, শিক্ষানবিশ আইনজীবি ও দাবাডু রেজাউল করিম চৌধুরী, শাহ সাইফুল আলী, মহসীন আলী, ফেরদুস হাসান চৌধুরী প্রমুখ।