আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কমলগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুমন আলী, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক এম এ মোহিত চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন তরফদার, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা যুবদল নেতা সেলিম সারোয়ার চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, ফয়েজ আহমদ, আব্দুর রহমান রুবেল , পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমীন, সদস্য রেজাউল হাসান পারভেজ, জেলা ছাত্রদলের সদস্য শাফাতুল ইসলাম মাসুদ প্রমুখ।